DoiGo অর্ডার করুন

বগুড়ার প্রিয় খাবার, আপনার দরজায়

Bogura's favourite food, delivered

শহরের রেস্টুরেন্টের মেনু দেখে অর্ডার করুন। রাইডার গরম খাবার নিয়ে আসবে, টাকা দেবেন হাতে পেয়ে।

  • ক্যাশ অন ডেলিভারি
  • ডেলিভারি চার্জ ৳৩০
  • অর্ডার কোথায় আছে, দেখতে পাবেন
সাতমাথা থেকে ৫ কিলোমিটারের মধ্যে ডেলিভারি
সাতমাথা থেকে ৫ কিমিএই বৃত্তের ভেতরে আমরা ডেলিভারি দিই

আজ কোথা থেকে খাবেন?

রেস্টুরেন্টে চাপ দিলে মেনু খুলবে। প্রতিটি রেস্টুরেন্টের পাশে আনুমানিক সময় দেওয়া আছে।

যেভাবে অর্ডার করবেন

  1. খাবার বাছুন

    রেস্টুরেন্ট খুলে কার্টে খাবার যোগ করুন। এক অর্ডারে এক রেস্টুরেন্ট।

  2. ঠিকানা দিন

    মোবাইল নম্বর দিয়ে লগইন করুন, এলাকা ও ঠিকানা লিখে অর্ডার পাঠান। FOOD BASKET অ্যাকাউন্ট থাকলে সেটাই চলবে।

  3. হাতে পেয়ে টাকা দিন

    রেস্টুরেন্ট রান্না শুরু করলে রাইডার রওনা দেবে। অর্ডার কোথায় আছে অ্যাপে দেখবেন, টাকা দেবেন রাইডারকে।

আপনার রেস্টুরেন্ট DoiGo-তে আনুন

বগুড়ার নতুন গ্রাহকের কাছে পৌঁছান। ডেলিভারির রাইডার আমাদের, আপনি শুধু রান্না করবেন।

  • ফোনেই অর্ডার দেখুন, গ্রহণ করুন, তৈরি হলে জানান
  • মেনু, দাম ও "শেষ হয়ে গেছে" নিজেই বদলান
  • নিজস্ব রাইডার রাখার দরকার নেই

DoiGo রাইডার হোন

DoiGo আর FOOD BASKET-এর অর্ডার একই রাইডার দল পৌঁছে দেয়। কাছাকাছি অর্ডারগুলো একসাথে দেওয়া হয়, তাই কম ঘুরে বেশি ডেলিভারি।

  • প্রতি ডেলিভারিতে আয়
  • নতুন কাজ এলে ফোনে নোটিফিকেশন
  • মোটরসাইকেল বা সাইকেল, সাতমাথার ৫ কিমির মধ্যে

প্রশ্ন ও উত্তর

কোথায় ডেলিভারি দেন?

বগুড়ার সাতমাথা থেকে ৫ কিলোমিটারের মধ্যে। অর্ডারের সময় আপনার এলাকা বেছে নিন।

টাকা কীভাবে দেব?

ক্যাশ অন ডেলিভারি। খাবার হাতে পেয়ে রাইডারকে টাকা দিন।

ডেলিভারি চার্জ কত?

প্রতি অর্ডারে ৳৩০।

খাবার আসতে কত সময় লাগে?

রেস্টুরেন্টের রান্নার সময় আর প্রায় ২০ মিনিটের পথ। প্রতিটি রেস্টুরেন্টের পাশে আনুমানিক সময় লেখা থাকে।

FOOD BASKET অ্যাকাউন্ট দিয়ে কি লগইন করা যাবে?

হ্যাঁ। একই মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দুই জায়গাতেই চলে।

অর্ডার বাতিল করব কীভাবে?

রেস্টুরেন্ট অর্ডার গ্রহণ করার আগ পর্যন্ত অর্ডারের পাতা থেকে বাতিল করতে পারবেন। এরপর বদলাতে চাইলে আমাদের ফোন করুন।

অর্ডার করুন